মূল লেখায় যান
সহায় · by Betopia
APPগাইডএসআর পরীক্ষিতখসড়া: যাচাই চলছে

ডিলারের দেওয়া স্টক গ্রহণ

ডিলার আপনাকে মাল দিলে অনুমোদন ট্যাবে একটি স্টক ইস্যু আসে। পণ্য আর পরিমাণ মিলিয়ে অনুমোদন করুন চাপলে মাল আপনার স্টকে যোগ হয়।

সর্বশেষ হালনাগাদ · পরীক্ষা: ফিল্ড জার্নি টেস্ট, ৯-১০ অক্টোবর ২০২৬

ধাপ ১ / ৪ অনুমোদন

নিচের অনুমোদন ট্যাবে চাপুন। ডিলারের পাঠানো স্টক ইস্যু অপেক্ষমাণ তালিকায় থাকে।

ধূসর দাগ দেওয়া জায়গায় নাম, ফোন আর টাকার তথ্য লুকানো হয়েছে।

ধাপ

  1. নিচের অনুমোদন ট্যাবে চাপুন। ডিলারের পাঠানো স্টক ইস্যু অপেক্ষমাণ তালিকায় থাকে।
  2. ইস্যুটি খুলুন। “অনুমোদন বিস্তারিত” এ কে পাঠিয়েছেন, মোট পরিমাণ আর প্রতিটি পণ্যের পরিমাণ দেখুন। হাতে পাওয়া মালের সাথে মিলিয়ে নিন।
  3. মিললে অনুমোদন করুন চাপুন। না মিললে প্রত্যাখ্যান চাপুন আর ডিলারকে জানান।
  4. হোমে আমার ইনভেন্টরি তে নতুন পরিমাণ দেখুন।

পরীক্ষার রেকর্ড

পরীক্ষা
ফিল্ড জার্নি টেস্ট, ৯-১০ অক্টোবর ২০২৬
ধাপ
P18, P19
ফল
পাস
সংস্করণ
অ্যাপ 1.0.16+19 · ERP v2026.10.10.1

ছবিগুলো এই পরীক্ষার সময় তোলা, টেস্ট ডেটা দিয়ে। আসল দোকান, নাম আর টাকা আলাদা হবে।

stock issue, accept stock, dealer stock, stock grohon, mal neya

আরও দেখুন

উৎস: রেকর্ড করা পরীক্ষা. হালনাগাদ: 2026-10-10

শুনছেন