মূল লেখায় যান
সহায় · by Betopia
APPগাইডসেলস ম্যানেজার, এএসএম থেকে এজিএমখসড়া: যাচাই চলছে

ডিলারের হয়ে অর্ডার দেওয়া

ডিলার পরিচিতিতে অর্ডার নিন চাপুন, পণ্য আর পরিমাণ দিন, কার্ট দেখে কনফার্ম করুন। অর্ডার সাথে সাথে ERP-তে যায় আর ডিলার তা গ্রহণ করেন।

ধাপ ১ / ৬ ডিলার পরিচিতি

ডিলার পরিচিতিতে অর্ডার নিন চাপুন।

ধূসর দাগ দেওয়া জায়গায় নাম, ফোন আর টাকার তথ্য লুকানো হয়েছে।

ধাপ

  1. ডিলার পরিচিতিতে অর্ডার নিন চাপুন।
  2. “অর্ডার এন্ট্রি” তে ক্যাটাগরি বেছে নিন বা পণ্যের নাম খুঁজুন।
  3. পণ্যে চাপ দিয়ে পরিমাণ দিন।
  4. কার্টে “কার্ট সারসংক্ষেপন” দেখুন। আরও যোগ করতে আরো অর্ডার যোগ করুন চাপুন।
  5. “অর্ডার নিশ্চিতকরণ” এ মোট টাকা দেখে কনফার্ম চাপুন।
  6. “অর্ডার সফলভাবে সাবমিট হয়েছে!” দেখাবে, সাথে অর্ডার নম্বর। দরকার হলে প্রিন্ট বা PDF শেয়ার চাপুন।

অর্ডারের পরিমাণ ডিলারের স্বাভাবিক মাসিক অর্ডারের চেয়ে অনেক বেশি হলে অ্যাপ সতর্ক করে, আর সাবমিটের আগে কারণ লিখতে বলে।

dealer order, order for dealer, primary order, asm order

আরও দেখুন

উৎস: ফিল্ড অ্যাপের স্ক্রিন (UAT). হালনাগাদ: 2026-10-07

শুনছেন