মূল লেখায় যান
সহায় · by Betopia
APPগাইডসেলস ম্যানেজার, এএসএম থেকে এজিএম পরীক্ষিতখসড়া: যাচাই চলছে

ডিলারের ডিমান্ড দেখে অনুমোদন

অনুমোদন ট্যাবে ডিলারের ডিমান্ড খুলুন। দরকার হলে পরিমাণ বদলান, তারপর অনুমোদন করুন। অনুমোদনের পর অর্ডার ওয়্যারহাউসে যায়।

সর্বশেষ হালনাগাদ · পরীক্ষা: ফিল্ড জার্নি টেস্ট, ৯-১০ অক্টোবর ২০২৬

ধাপ ১ / ৬ হোম

হোমে ডিলার অর্ডার পাইপলাইন এ অপেক্ষমাণ ডিমান্ড, চালান আর ডেলিভারি দেখুন।

ধূসর দাগ দেওয়া জায়গায় নাম, ফোন আর টাকার তথ্য লুকানো হয়েছে।

ধাপ

  1. হোমে ডিলার অর্ডার পাইপলাইন এ অপেক্ষমাণ ডিমান্ড, চালান আর ডেলিভারি দেখুন।
  2. নিচের অনুমোদন ট্যাবে চাপুন। ডিলারের ডিমান্ড অপেক্ষমাণ তালিকায় থাকে।
  3. ডিমান্ডটি খুলুন। “অনুমোদন বিস্তারিত” এ কোন ডিলার, প্রতিটি পণ্যের দাম আর চাওয়া পরিমাণ দেখুন।
  4. পরিমাণ বদলাতে পণ্যের পাশে মাইনাস বা প্লাস চাপুন। শূন্য দিলে লাইনটি বাদ যায়। নিচে নতুন মোট আর কয়টি বদল হলো দেখায়। দরকার হলে যাচাইয়ের নোট লিখুন।
  5. অনুমোদন করুন চাপুন। “অনুমোদন নিশ্চিতকরণ” এ হ্যাঁ, অনুমোদন করুন চাপুন।
  6. ডিমান্ডটি অনুমোদন তালিকায় চলে যায়। এখন ওয়্যারহাউস চালান তৈরি করবে।

ডেলিভারির তারিখ, গাড়ি আর ডেলিভারি ম্যান আপনি ঠিক করেন না। অনুমোদনের পর ওয়্যারহাউস সেগুলো ঠিক করে।

পরীক্ষার রেকর্ড

পরীক্ষা
ফিল্ড জার্নি টেস্ট, ৯-১০ অক্টোবর ২০২৬
ধাপ
P11
ফল
ত্রুটি সারিয়ে আবার পাস
সংস্করণ
অ্যাপ 1.0.16+19 · ERP v2026.10.10.1

পরিমাণ বদলালে আগে পণ্যটির দাম ট্রেড প্রাইস থেকে সরে যেত (অ্যাপে ১,৪৯০, অর্ডারে ১,৬৪০)। ১০ অক্টোবরের হালনাগাদে ঠিক হয়েছে, এখন বদলানো লাইনেও ট্রেড প্রাইস থাকে।

ছবিগুলো এই পরীক্ষার সময় তোলা, টেস্ট ডেটা দিয়ে। আসল দোকান, নাম আর টাকা আলাদা হবে।

dealer demand, approve demand, asm approve, onumodon, demand edit

আরও দেখুন

উৎস: রেকর্ড করা পরীক্ষা. হালনাগাদ: 2026-10-10

শুনছেন