মূল লেখায় যান
সহায় · by Betopia
APPগাইডডিলার পরীক্ষিতখসড়া: যাচাই চলছে

চালানের মাল বুঝে নেওয়া (কম এলেও)

ডেলিভারি ম্যান মাল দিলে অনুমোদন ট্যাবে ডেলিভারি গ্রহণ আসে। গুনে মিলিয়ে নিন, কম পেলে পরিমাণ কমিয়ে নিশ্চিত করুন। কম মালের টাকা বিল থেকে বাদ যায়।

সর্বশেষ হালনাগাদ · পরীক্ষা: ফিল্ড জার্নি টেস্ট, ৯-১০ অক্টোবর ২০২৬

ধাপ ১ / ৬ অনুমোদন

নিচের অনুমোদন ট্যাবে চাপুন। ডেলিভারি ম্যানের পাঠানো ডেলিভারি গ্রহণ অপেক্ষমাণ তালিকায় থাকে।

ধূসর দাগ দেওয়া জায়গায় নাম, ফোন আর টাকার তথ্য লুকানো হয়েছে।

ধাপ

  1. নিচের অনুমোদন ট্যাবে চাপুন। ডেলিভারি ম্যানের পাঠানো ডেলিভারি গ্রহণ অপেক্ষমাণ তালিকায় থাকে।
  2. সেটি খুলুন। “অনুমোদন বিস্তারিত” এ চালান নম্বর, কে দিয়েছেন, আর “ডেলিভারি ম্যানের এন্ট্রি মিলিয়ে নিন” এর নিচে প্রতিটি পণ্যের ডেলিভারি পরিমাণ দেখুন।
  3. হাতের মাল গুনুন। কোনো পণ্য কম পেলে তার ডেলিভারি ঘরে মাইনাস চেপে যতটা পেয়েছেন ততটা করুন। গুড রিটার্ন বা নষ্ট মাল থাকলে সেই ঘরে লিখুন।
  4. নিচে নামিয়ে হিসাব দেখুন: ডেলিভারির মূল্য, ফেরত আর ড্যামেজ বাদে নিট বিক্রি, কমিশন আর নিট টাকা।
  5. অনুমোদন করুন চাপুন। পরিমাণ বদলে থাকলে “গ্রহণের পরিমাণ নিশ্চিত করুন” আসে: ডেলিভারি, গ্রহণ আর পার্থক্য। মিললে নিশ্চিত করুন, ভুল হলে পরিমাণ বদলান।
  6. “অনুমোদন নিশ্চিতকরণ” এ হ্যাঁ, অনুমোদন করুন চাপুন। চালান বন্ধ হয় আর মাল আপনার স্টকে যোগ হয়।

পার্থক্য থাকলে অর্ডার আর ইনভয়েস নিজে থেকেই হালনাগাদ হয়। কম মালের টাকা আপনার বকেয়া থেকে বাদ যায়।

পরীক্ষার রেকর্ড

পরীক্ষা
ফিল্ড জার্নি টেস্ট, ৯-১০ অক্টোবর ২০২৬
ধাপ
P15, P15b
ফল
ত্রুটি সারিয়ে আবার পাস
সংস্করণ
অ্যাপ 1.0.16+19 · ERP v2026.10.10.1

আগে কম পাওয়া মালের টাকা বিল থেকে বাদ যেত না। ১০ অক্টোবরের হালনাগাদে ঠিক হয়েছে: কম মালের জন্য ক্রেডিট নোট হয় আর মাল ফেরতের হিসাবে যায়।

ছবিগুলো এই পরীক্ষার সময় তোলা, টেস্ট ডেটা দিয়ে। আসল দোকান, নাম আর টাকা আলাদা হবে।

receive delivery, short receipt, kom mal, delivery grohon, challan receive, shortage

আরও দেখুন

উৎস: রেকর্ড করা পরীক্ষা. হালনাগাদ: 2026-10-10

শুনছেন