মূল লেখায় যান
সহায় · by Betopia
POSগাইডক্যাশিয়ার, আউটলেট ম্যানেজারখসড়া: যাচাই চলছে

কাউন্টারে বিক্রি করা

বারকোড স্ক্যান করুন বা পণ্যের ছবিতে চাপুন, কার্টে পরিমাণ ঠিক করুন, তারপর Payment চাপুন।

ধাপ

  1. পণ্যের বারকোড স্ক্যান করুন। পণ্যটি কার্টে চলে আসবে। স্ক্যানার না থাকলে পণ্যের ছবিতে চাপুন বা উপরের সার্চে নাম লিখুন।
  2. পরিমাণ বদলাতে কার্টের লাইনে চাপুন, তারপর Qty বদলান। লাইন সরাতে মুছে ফেলার বোতাম চাপুন।
  3. ইনভয়েস বা এসএমএস রসিদ লাগলে Customer চাপুন, নাম আর মোবাইল নম্বর দিয়ে গ্রাহক খুঁজুন বা নতুন যোগ করুন।
  4. ছাড় দিতে লাইনে চাপুন, তারপর % Disc দিয়ে ছাড় লিখুন।
  5. সব ঠিক থাকলে Payment চাপুন।

আপনার অনুমতির চেয়ে বেশি ছাড় দিতে হলে ম্যানেজারকে ডাকুন।

sell, sale, bikri, cart, barcode, walk in customer, discount

আরও দেখুন

উৎস: আউটলেট পিওএস ম্যানুয়াল, অংশ B2. হালনাগাদ: 2026-10-07

শুনছেন