---
title: "ডিপো থেকে মাল গ্রহণ (GRN)"
summary: "Outlet মেনুর Receipts (GRN) থেকে চালান খুলে প্রতিটি লাইন মিলিয়ে নিন, কম বা নষ্ট মাল থাকলে পরিমাণ কমিয়ে Validate চাপুন।"
type: task
surface: pos
roles: ["ক্যাশিয়ার","আউটলেট ম্যানেজার"]
updated: 2026-10-07
canonical: https://sohay.betopia.dev/g/showroom-pos/receive-grn/
author: "Mosthofa Imran, CTO, Betopia Limited"
publisher: Betopia Limited
copyright: "© 2026 Betopia Limited"
---

# ডিপো থেকে মাল গ্রহণ (GRN)

> Outlet মেনুর Receipts (GRN) থেকে চালান খুলে প্রতিটি লাইন মিলিয়ে নিন, কম বা নষ্ট মাল থাকলে পরিমাণ কমিয়ে Validate চাপুন।

## ধাপ

1. `Point of Sale` থেকে `Outlet`, তারপর `Receipts (GRN)` খুলুন। আপনার আউটলেটে আসা চালানগুলো দেখাবে।
2. চালান খুলে আসল মালের সাথে লাইন ধরে মিলিয়ে নিন।
3. মেয়াদ থাকা পণ্যে লাইনের বিস্তারিত খুলে কার্টনে লেখা `Lot` নম্বর আর মেয়াদের তারিখ লিখুন।
4. কম বা নষ্ট মাল থাকলে গ্রহণের পরিমাণ কমিয়ে দিন। ডিপোর নির্দেশমতো `Create Backorder` বা `No Backorder` বেছে নিন।
5. `Validate` চাপুন। মাল সাথে সাথে আউটলেটের স্টকে যোগ হবে।

> পরিমাণের পার্থক্য রেকর্ডে থেকে যায়, গুদামের ম্যানেজার তা দেখতে পান।
