---
title: "শিফট খোলা"
summary: "কাজ শুরুর আগে Point of Sale খুলে Open Register চাপুন, ড্রয়ারে যত টাকা আছে তা লিখে নিশ্চিত করুন।"
type: task
surface: pos
roles: ["ক্যাশিয়ার","আউটলেট ম্যানেজার"]
updated: 2026-10-07
canonical: https://sohay.betopia.dev/g/showroom-pos/open-shift/
author: "Mosthofa Imran, CTO, Betopia Limited"
publisher: Betopia Limited
copyright: "© 2026 Betopia Limited"
---

# শিফট খোলা

> কাজ শুরুর আগে Point of Sale খুলে Open Register চাপুন, ড্রয়ারে যত টাকা আছে তা লিখে নিশ্চিত করুন।

## ধাপ

1. ERP-তে লগইন করে `Point of Sale` খুলুন। শুধু আপনার আউটলেটের পিওএস কার্ড দেখাবে।
2. `Open Register` বা `New Session` চাপুন।
3. ড্রয়ারে এখন যত টাকা আছে গুনে `Opening Cash` ঘরে লিখুন।
4. হিসাবের চেয়ে কম বা বেশি থাকলে কারণ লিখে নোট দিন।
5. নিশ্চিত করুন। বিক্রির স্ক্রিন খুলে যাবে।

> পিওএস কার্ড না দেখলে আপনার ইউজারে আউটলেট যুক্ত নেই। ম্যানেজার বা অ্যাডমিনকে জানান।
