---
title: "ক্রেডিট এক্সেপশন কী, কোথায় দেখবেন"
summary: "দোকানের বাকি তার সীমা ছাড়ালে অর্ডার আটকে যায় আর একটি ক্রেডিট এক্সেপশন তৈরি হয়। ম্যানেজার অনুমোদন দিলে অর্ডার এগোয়।"
type: concept
surface: web
roles: ["সেলস ম্যানেজার","এএসএম থেকে এজিএম","ফাইন্যান্স ম্যানেজার","এক্সিকিউটিভ অনুমোদনকারী","এসআর"]
updated: 2026-10-07
canonical: https://sohay.betopia.dev/g/sales/credit-exception/
author: "Mosthofa Imran, CTO, Betopia Limited"
publisher: Betopia Limited
copyright: "© 2026 Betopia Limited"
---

# ক্রেডিট এক্সেপশন কী, কোথায় দেখবেন

> দোকানের বাকি তার সীমা ছাড়ালে অর্ডার আটকে যায় আর একটি ক্রেডিট এক্সেপশন তৈরি হয়। ম্যানেজার অনুমোদন দিলে অর্ডার এগোয়।

## কীভাবে তৈরি হয়

এসআর অ্যাপে অর্ডার নেওয়ার সময় দোকানের বাকি তার ক্রেডিট সীমার বেশি হলে অ্যাপ অনুমোদন চায়। সেই অনুরোধটিই ক্রেডিট এক্সেপশন। প্রতিটির একটি নম্বর থাকে, যেমন `EXC-20260817-0013`।

## কোথায় দেখবেন

- ম্যানেজার: ফিল্ড অ্যাপের অনুমোদন তালিকায়।
- অফিস: `Sales` অ্যাপের `Credit Exceptions` তালিকায়। নম্বর দিয়ে খুঁজে খুলুন।

## কে অনুমোদন দেন

কোম্পানির নিয়ম অনুযায়ী এলাকার ম্যানেজার। অনুমোদনের পর অর্ডার ERP-তে স্বাভাবিকভাবে এগোয়।
