---
title: "চাহিদা পূরণের ফলাফল বোঝা"
summary: "Demand Fulfillment পাতায় প্রতিটি অর্ডারের পাশে লেখা থাকে মাল স্টক থেকে যাবে, নাকি বানাতে বা কিনতে অর্ডার তৈরি হয়েছে, নাকি সেটআপের ঘাটতিতে আটকে আছে।"
type: concept
surface: web
roles: ["স্টোর","ফ্যাক্টরি","সেলস ম্যানেজার","এএসএম থেকে এজিএম","এক্সিকিউটিভ অনুমোদনকারী"]
updated: 2026-10-07
canonical: https://sohay.betopia.dev/g/inventory/fulfilment-results/
author: "Mosthofa Imran, CTO, Betopia Limited"
publisher: Betopia Limited
copyright: "© 2026 Betopia Limited"
---

# চাহিদা পূরণের ফলাফল বোঝা

> Demand Fulfillment পাতায় প্রতিটি অর্ডারের পাশে লেখা থাকে মাল স্টক থেকে যাবে, নাকি বানাতে বা কিনতে অর্ডার তৈরি হয়েছে, নাকি সেটআপের ঘাটতিতে আটকে আছে।

## তিনটি ফলাফল

| ফলাফল | মানে | এরপর |
|---|---|---|
| `Stock Sufficient` | পুরো মাল স্টকে আছে, কিছু বানাতে বা কিনতে হয়নি | ডেলিভারির কাজ এগোয় |
| `MO/PO Created` | মাল বানাতে (MO) বা কিনতে (PO) অর্ডার তৈরি হয়েছে | সেই MO বা PO শেষ হওয়ার অপেক্ষা |
| `Partial (vendor/BOM missing)` | সরবরাহকারী বা BOM না থাকায় পুরো পূরণ হয়নি | সেটআপের দায়িত্বে যিনি, তাঁকে জানান |

## কোথায় দেখবেন

`Inventory` অ্যাপে `Demand Fulfillment` পাতা। প্রতিটি লাইনে সেলস অর্ডার, ফলাফল আর কতগুলো MO ও PO তৈরি হয়েছে দেখায়।
