---
title: "ডিসপ্যাচ বোর্ড থেকে চালানে ডেলিভারি ম্যান ঠিক করা"
summary: "Inventory এর Dispatch Board এ আজকের আর আগের বাকি চালান রুট অনুযায়ী থাকে। চালান খুলে Assign Delivery Man চাপুন, ডেলিভারি ম্যান অ্যাপে চালান পান।"
type: task
surface: web
roles: ["স্টোর","ডিসপ্যাচ"]
updated: 2026-10-10
tested: {"run":"demo-journey-2026-10-09","steps":["P12"],"result":"pass"}
canonical: https://sohay.betopia.dev/g/inventory/dispatch-board/
author: "Mosthofa Imran, CTO, Betopia Limited"
publisher: Betopia Limited
copyright: "© 2026 Betopia Limited"
version: 2026.10.10.1
---

# ডিসপ্যাচ বোর্ড থেকে চালানে ডেলিভারি ম্যান ঠিক করা

> Inventory এর Dispatch Board এ আজকের আর আগের বাকি চালান রুট অনুযায়ী থাকে। চালান খুলে Assign Delivery Man চাপুন, ডেলিভারি ম্যান অ্যাপে চালান পান।

## ধাপ

1. `Inventory` থেকে `Operations`, তারপর `Dispatch Board` খুলুন। শুরুতে `Due today or earlier` ছাঁকনি থাকে, চালানগুলো `Route` অনুযায়ী ভাগ করা।
2. রুট খুলে চালান দেখুন। প্রতিটি সারিতে তারিখ, গ্রাহক, রুট, মালের প্রাপ্যতা, `Delivery Man`, `Chalan Status` আর `Delivery man acceptance`।
3. যে চালানে ডেলিভারি ম্যান নেই সেটি খুলুন। উপরের `Assign Delivery Man` চাপুন আর ডেলিভারি ম্যান বেছে নিন।
4. চালানে `Delivery Man` ঘরে নাম বসে যায়। ডেলিভারি ম্যান অ্যাপের `চালান` ট্যাবে চালানটি পান। গাড়িতে তুলতে `Create Vehicle Load` চাপুন।

> কোম্পানির সেটিং চালু থাকলে ডেলিভারি ম্যানকে অ্যাপে চালান গ্রহণ করতে হয়। তখন `Delivery man acceptance` কলামে অবস্থা দেখুন।
