---
title: "দোকানের অর্ডার নেওয়া"
summary: "দোকানের পাতায় অর্ডার নিন চাপুন, পণ্য খুঁজে পরিমাণ দিন, কার্ট দেখে অর্ডার সাবমিট করুণ চাপুন। অর্ডার সাথে সাথে ERP-তে যায়।"
type: task
surface: app
roles: ["এসআর"]
updated: 2026-10-07
canonical: https://sohay.betopia.dev/g/field-app/sr-take-order/
author: "Mosthofa Imran, CTO, Betopia Limited"
publisher: Betopia Limited
copyright: "© 2026 Betopia Limited"
---

# দোকানের অর্ডার নেওয়া

> দোকানের পাতায় অর্ডার নিন চাপুন, পণ্য খুঁজে পরিমাণ দিন, কার্ট দেখে অর্ডার সাবমিট করুণ চাপুন। অর্ডার সাথে সাথে ERP-তে যায়।

## ধাপ

1. চেক-ইনের পর দোকানের পাতায় `অর্ডার নিন` চাপুন। "অর্ডার এন্ট্রি" খুলবে।
2. উপরের ক্যাটাগরি থেকে বেছে নিন, অথবা সার্চে পণ্যের নাম লিখুন। `AI সাজেশন` এ এই দোকানের জন্য পরামর্শ থাকে।
3. পণ্যে চাপ দিয়ে পরিমাণ দিন। প্রতিটি পণ্যের পাশে দাম, একক আর স্টক দেখাবে।
4. কার্টে যান। "কার্ট সারসংক্ষেপন" এ পণ্য, পরিমাণ, সাব-টোটাল আর মোট দেখুন। আরও যোগ করতে `আরো অর্ডার যোগ করুন` চাপুন।
5. পরে পাঠাতে চাইলে `ড্রাফট সেভ করুণ` চাপুন। এখনই পাঠাতে `অর্ডার সাবমিট করুণ` চাপুন।
6. "অর্ডার সফলভাবে সাবমিট হয়েছে!" দেখাবে, সাথে অর্ডার নম্বর। দরকার হলে `প্রিন্ট` বা `PDF শেয়ার` চাপুন।

> দোকানের বাকি তার সীমা ছাড়ালে অর্ডার ম্যানেজারের অনুমোদনে যায় (ক্রেডিট এক্সেপশন)। অনুমোদনের পর অর্ডার এগোয়।
