---
title: "ডিলারের দেওয়া স্টক গ্রহণ"
summary: "ডিলার আপনাকে মাল দিলে অনুমোদন ট্যাবে একটি স্টক ইস্যু আসে। পণ্য আর পরিমাণ মিলিয়ে অনুমোদন করুন চাপলে মাল আপনার স্টকে যোগ হয়।"
type: task
surface: app
roles: ["এসআর"]
updated: 2026-10-10
tested: {"run":"demo-journey-2026-10-09","steps":["P18","P19"],"result":"pass"}
canonical: https://sohay.betopia.dev/g/field-app/sr-accept-stock-issue/
author: "Mosthofa Imran, CTO, Betopia Limited"
publisher: Betopia Limited
copyright: "© 2026 Betopia Limited"
version: 2026.10.10.1
---

# ডিলারের দেওয়া স্টক গ্রহণ

> ডিলার আপনাকে মাল দিলে অনুমোদন ট্যাবে একটি স্টক ইস্যু আসে। পণ্য আর পরিমাণ মিলিয়ে অনুমোদন করুন চাপলে মাল আপনার স্টকে যোগ হয়।

## ধাপ

1. নিচের `অনুমোদন` ট্যাবে চাপুন। ডিলারের পাঠানো `স্টক ইস্যু` অপেক্ষমাণ তালিকায় থাকে।
2. ইস্যুটি খুলুন। "অনুমোদন বিস্তারিত" এ কে পাঠিয়েছেন, মোট পরিমাণ আর প্রতিটি পণ্যের পরিমাণ দেখুন। হাতে পাওয়া মালের সাথে মিলিয়ে নিন।
3. মিললে `অনুমোদন করুন` চাপুন। না মিললে `প্রত্যাখ্যান` চাপুন আর ডিলারকে জানান।
4. হোমে `আমার ইনভেন্টরি` তে নতুন পরিমাণ দেখুন।
