---
title: "চালান ডেলিভারি আর টাকা নেওয়া"
summary: "চালান ট্যাব থেকে চালান খুলে মাল মিলিয়ে দিন, তারপর বকেয়া টাকা নিয়ে নিশ্চিত করুন। দোকানদার বাংলা SMS রশিদ পান।"
type: task
surface: app
roles: ["ডেলিভারি ম্যান"]
updated: 2026-10-07
canonical: https://sohay.betopia.dev/g/field-app/dm-challan-delivery/
author: "Mosthofa Imran, CTO, Betopia Limited"
publisher: Betopia Limited
copyright: "© 2026 Betopia Limited"
---

# চালান ডেলিভারি আর টাকা নেওয়া

> চালান ট্যাব থেকে চালান খুলে মাল মিলিয়ে দিন, তারপর বকেয়া টাকা নিয়ে নিশ্চিত করুন। দোকানদার বাংলা SMS রশিদ পান।

## ধাপ

1. হোমে `মোট অ্যাসাইন`, `খোলা চালান` আর `ডেলিভার্ড চালান` দেখুন।
2. নিচের `চালান` ট্যাবে চাপুন। `অ্যাসাইনড`, `পেন্ডিং` বা `একসেপ্টেড` দিয়ে ছাঁকুন।
3. চালান খুলে "চালান বিস্তারিত" এ ডেলিভারি আইটেম মিলিয়ে নিন, তারপর পরের ধাপে যান।
4. "ক্যাশ কালেকশন" এ বকেয়া পরিমাণ দেখুন।
5. নগদ টাকার পরিমাণ লিখুন, অথবা `দ্রুত ইনপুট` এর বোতাম চাপুন। বিকাশে দিলে `বিকাশ` বেছে নিন। তারপর `সাবমিট করুন`।
6. "পেমেন্ট নিশ্চিতকরণ" এ টাকা দেখে নিশ্চিত করুন। দোকানদারের কাছে বাংলা SMS রশিদ যাবে, আপনার ক্যাশ ইন হ্যান্ড হালনাগাদ হবে।
7. "ডেলিভারি সম্পন্ন হয়েছে।" এ গ্রস মূল্য, কমিশন, মোট প্রাপ্য আর পরিশোধ দেখুন। দরকার হলে `প্রিন্ট` করুন।
