---
title: "ফেরত আর ড্যামেজ এন্ট্রি (ছবিসহ)"
summary: "ডেলিভারির সময় দোকানের ফেরত মাল আর নষ্ট মাল এন্ট্রি করুন: গুড রিটার্ন, মেয়াদের মধ্যে ড্যামেজ আর মেয়াদ শেষের ড্যামেজ আলাদা, ছবিসহ। সারসংক্ষেপে কর্তন দেখাবে।"
type: task
surface: app
roles: ["ডিলার"]
updated: 2026-10-07
canonical: https://sohay.betopia.dev/g/field-app/dealer-return-damage/
author: "Mosthofa Imran, CTO, Betopia Limited"
publisher: Betopia Limited
copyright: "© 2026 Betopia Limited"
---

# ফেরত আর ড্যামেজ এন্ট্রি (ছবিসহ)

> ডেলিভারির সময় দোকানের ফেরত মাল আর নষ্ট মাল এন্ট্রি করুন: গুড রিটার্ন, মেয়াদের মধ্যে ড্যামেজ আর মেয়াদ শেষের ড্যামেজ আলাদা, ছবিসহ। সারসংক্ষেপে কর্তন দেখাবে।

## ধাপ

1. "রিটার্ন ও ড্যামেজ এন্ট্রি" খুলে পণ্য বেছে `যোগ করুন` চাপুন।
2. পণ্যের কার্ডে `গুড রিটার্ন পরিমাণ`, `ইন-ডেট ড্যামেজ` আর `আফটার-ডেট ড্যামেজ` আলাদা লিখুন।
3. ড্যামেজের ব্যাচ আর বিস্তারিত দিন।
4. ক্যামেরা দিয়ে নষ্ট মালের ছবি তুলে যোগ করুন, তারপর `সম্পন্ন` চাপুন।
5. ডেলিভারি সারসংক্ষেপে ড্যামেজের কর্তন দেখে নিশ্চিত করুন।
