---
title: "চালানের মাল বুঝে নেওয়া (কম এলেও)"
summary: "ডেলিভারি ম্যান মাল দিলে অনুমোদন ট্যাবে ডেলিভারি গ্রহণ আসে। গুনে মিলিয়ে নিন, কম পেলে পরিমাণ কমিয়ে নিশ্চিত করুন। কম মালের টাকা বিল থেকে বাদ যায়।"
type: task
surface: app
roles: ["ডিলার"]
updated: 2026-10-10
tested: {"run":"demo-journey-2026-10-09","steps":["P15","P15b"],"result":"fixed"}
canonical: https://sohay.betopia.dev/g/field-app/dealer-receive-delivery/
author: "Mosthofa Imran, CTO, Betopia Limited"
publisher: Betopia Limited
copyright: "© 2026 Betopia Limited"
version: 2026.10.10.1
---

# চালানের মাল বুঝে নেওয়া (কম এলেও)

> ডেলিভারি ম্যান মাল দিলে অনুমোদন ট্যাবে ডেলিভারি গ্রহণ আসে। গুনে মিলিয়ে নিন, কম পেলে পরিমাণ কমিয়ে নিশ্চিত করুন। কম মালের টাকা বিল থেকে বাদ যায়।

## ধাপ

1. নিচের `অনুমোদন` ট্যাবে চাপুন। ডেলিভারি ম্যানের পাঠানো `ডেলিভারি গ্রহণ` অপেক্ষমাণ তালিকায় থাকে।
2. সেটি খুলুন। "অনুমোদন বিস্তারিত" এ চালান নম্বর, কে দিয়েছেন, আর "ডেলিভারি ম্যানের এন্ট্রি মিলিয়ে নিন" এর নিচে প্রতিটি পণ্যের ডেলিভারি পরিমাণ দেখুন।
3. হাতের মাল গুনুন। কোনো পণ্য কম পেলে তার `ডেলিভারি` ঘরে মাইনাস চেপে যতটা পেয়েছেন ততটা করুন। গুড রিটার্ন বা নষ্ট মাল থাকলে সেই ঘরে লিখুন।
4. নিচে নামিয়ে হিসাব দেখুন: ডেলিভারির মূল্য, ফেরত আর ড্যামেজ বাদে নিট বিক্রি, কমিশন আর নিট টাকা।
5. `অনুমোদন করুন` চাপুন। পরিমাণ বদলে থাকলে "গ্রহণের পরিমাণ নিশ্চিত করুন" আসে: ডেলিভারি, গ্রহণ আর পার্থক্য। মিললে `নিশ্চিত করুন`, ভুল হলে `পরিমাণ বদলান`।
6. "অনুমোদন নিশ্চিতকরণ" এ `হ্যাঁ, অনুমোদন করুন` চাপুন। চালান বন্ধ হয় আর মাল আপনার স্টকে যোগ হয়।

> পার্থক্য থাকলে অর্ডার আর ইনভয়েস নিজে থেকেই হালনাগাদ হয়। কম মালের টাকা আপনার বকেয়া থেকে বাদ যায়।
