---
title: "দোকানে মাল দেওয়া (ডেলিভারি এন্ট্রি)"
summary: "ডেলিভারি এন্ট্রিতে দোকান বেছে বিক্রয় শুরু করুন, পণ্য আর পরিমাণ দিন, সারসংক্ষেপ দেখে নিশ্চিত করুন। শেষে রেফারেন্স নম্বর আর রসিদ পাবেন।"
type: task
surface: app
roles: ["ডিলার"]
updated: 2026-10-07
canonical: https://sohay.betopia.dev/g/field-app/dealer-delivery/
author: "Mosthofa Imran, CTO, Betopia Limited"
publisher: Betopia Limited
copyright: "© 2026 Betopia Limited"
---

# দোকানে মাল দেওয়া (ডেলিভারি এন্ট্রি)

> ডেলিভারি এন্ট্রিতে দোকান বেছে বিক্রয় শুরু করুন, পণ্য আর পরিমাণ দিন, সারসংক্ষেপ দেখে নিশ্চিত করুন। শেষে রেফারেন্স নম্বর আর রসিদ পাবেন।

## ধাপ

1. নিচের `ডেলিভারি এন্ট্রি` ট্যাবে চাপুন। দোকান নির্বাচন করুন, অথবা `ফোন নম্বর` দিয়ে `অগ্রসর হউন`।
2. তালিকা থেকে দোকান বেছে নিন।
3. "দোকান পরিচিতি" তে `বিক্রয় শুরু করুন` চাপুন।
4. পণ্য বেছে পরিমাণ দিন। প্রতিটি পণ্যের পাশে আপনার স্টক দেখাবে।
5. "ডেলিভারি সারসংক্ষেপ" এ পণ্য আর টাকা মিলিয়ে নিন।
6. সব ঠিক থাকলে নিশ্চিত করুন।
7. "ডেলিভারি সম্পন্ন হয়েছে।" দেখাবে, সাথে রেফারেন্স। `প্রিন্ট` বা `PDF শেয়ার` দিয়ে দোকানদারকে রসিদ দিন।
