---
title: "ডিলারের ডিমান্ড দেখে অনুমোদন"
summary: "অনুমোদন ট্যাবে ডিলারের ডিমান্ড খুলুন। দরকার হলে পরিমাণ বদলান, তারপর অনুমোদন করুন। অনুমোদনের পর অর্ডার ওয়্যারহাউসে যায়।"
type: task
surface: app
roles: ["সেলস ম্যানেজার","এএসএম থেকে এজিএম"]
updated: 2026-10-10
tested: {"run":"demo-journey-2026-10-09","steps":["P11"],"result":"fixed"}
canonical: https://sohay.betopia.dev/g/field-app/asm-approve-dealer-demand/
author: "Mosthofa Imran, CTO, Betopia Limited"
publisher: Betopia Limited
copyright: "© 2026 Betopia Limited"
version: 2026.10.10.1
---

# ডিলারের ডিমান্ড দেখে অনুমোদন

> অনুমোদন ট্যাবে ডিলারের ডিমান্ড খুলুন। দরকার হলে পরিমাণ বদলান, তারপর অনুমোদন করুন। অনুমোদনের পর অর্ডার ওয়্যারহাউসে যায়।

## ধাপ

1. হোমে `ডিলার অর্ডার পাইপলাইন` এ অপেক্ষমাণ ডিমান্ড, চালান আর ডেলিভারি দেখুন।
2. নিচের `অনুমোদন` ট্যাবে চাপুন। ডিলারের ডিমান্ড `অপেক্ষমাণ` তালিকায় থাকে।
3. ডিমান্ডটি খুলুন। "অনুমোদন বিস্তারিত" এ কোন ডিলার, প্রতিটি পণ্যের দাম আর চাওয়া পরিমাণ দেখুন।
4. পরিমাণ বদলাতে পণ্যের পাশে মাইনাস বা প্লাস চাপুন। শূন্য দিলে লাইনটি বাদ যায়। নিচে নতুন মোট আর কয়টি বদল হলো দেখায়। দরকার হলে যাচাইয়ের নোট লিখুন।
5. `অনুমোদন করুন` চাপুন। "অনুমোদন নিশ্চিতকরণ" এ `হ্যাঁ, অনুমোদন করুন` চাপুন।
6. ডিমান্ডটি `অনুমোদন` তালিকায় চলে যায়। এখন ওয়্যারহাউস চালান তৈরি করবে।

> ডেলিভারির তারিখ, গাড়ি আর ডেলিভারি ম্যান আপনি ঠিক করেন না। অনুমোদনের পর ওয়্যারহাউস সেগুলো ঠিক করে।
