---
title: "এক ফোনে একাধিক অ্যাকাউন্ট: অ্যাকাউন্ট বদলান"
summary: "মেনুর অ্যাকাউন্ট বদলান থেকে পাসওয়ার্ড বা QR দিয়ে আরেকটি অ্যাকাউন্ট যোগ করুন। পরে একটি চাপেই অ্যাকাউন্ট বদলানো যায়, পাসওয়ার্ড আবার লাগে না।"
type: task
surface: app
roles: ["এসআর","ডেলিভারি ম্যান","ডিলার","সেলস ম্যানেজার","এএসএম থেকে এজিএম"]
updated: 2026-10-10
tested: {"run":"account-switch-2026-10-10","steps":["01-13","23-28"],"result":"pass"}
canonical: https://sohay.betopia.dev/g/field-app/app-switch-account/
author: "Mosthofa Imran, CTO, Betopia Limited"
publisher: Betopia Limited
copyright: "© 2026 Betopia Limited"
version: 2026.10.10.1
---

# এক ফোনে একাধিক অ্যাকাউন্ট: অ্যাকাউন্ট বদলান

> মেনুর অ্যাকাউন্ট বদলান থেকে পাসওয়ার্ড বা QR দিয়ে আরেকটি অ্যাকাউন্ট যোগ করুন। পরে একটি চাপেই অ্যাকাউন্ট বদলানো যায়, পাসওয়ার্ড আবার লাগে না।

## ধাপ

1. হোমের উপরে নিজের ছবিতে চাপুন (অথবা সাইড মেনু খুলুন)। `অ্যাকাউন্ট বদলান` চাপুন।
2. "এই ফোনের অ্যাকাউন্ট" এ এখনকার অ্যাকাউন্ট টিক দেওয়া থাকে। নতুন অ্যাকাউন্ট যোগ করতে `পাসওয়ার্ড দিয়ে যোগ করুন` বা `QR দিয়ে যোগ করুন` চাপুন।
3. "অ্যাকাউন্ট যোগ করুন" এ ইউজারনেম আর পাসওয়ার্ড লিখে `সাইন ইন` চাপুন। ERP মেনে নিলে নতুন অ্যাকাউন্টে ঢুকে যাবেন।
4. আগের অ্যাকাউন্টে ফিরতে আবার `অ্যাকাউন্ট বদলান` খুলে তালিকার অ্যাকাউন্টে চাপুন। পাসওয়ার্ড লাগবে না।
5. একাধিক অ্যাকাউন্ট থাকলে সবগুলো তালিকায় থাকে, এখনকারটিতে টিক।
6. কোনো অ্যাকাউন্ট সরাতে তার পাশে ✕ চাপুন, তারপর `সরান`। সেই অ্যাকাউন্ট ফোন থেকে সাইন আউট হয়।

> ফোনে কোনো পাসওয়ার্ড রাখা হয় না। ইন্টারনেট না থাকায় কিছু তথ্য সিঙ্ক হওয়ার অপেক্ষায় থাকলে অ্যাপ অ্যাকাউন্ট বদলাতে দেয় না: আগে সিঙ্ক হতে দিন।

> শেয়ার করা ফোনে কাজ শেষে অন্যদের অ্যাকাউন্ট সরিয়ে দিন। না সরালে ফোন হাতে পাওয়া যে কেউ সেই অ্যাকাউন্টে ঢুকতে পারেন।
